
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদল যৌথভাবে এই বর্ধিত সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। তিনি তার বক্তব্যে দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করার তাগিদ দেন এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রামে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান।
উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আরিফুজ্জামান আরব আলীর সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের সভাপতি সোহেল শরীফের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক নুরুজ্জামান খসরু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ শিকদার এবং সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি অ্যাডভোকেট হেমায়েত হোসেন।
বর্ধিত সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেহ মুসা, সহ-সাধারণ সম্পাদক নেয়ামত হোসেন পারভেজ, আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক শামীম চৌধুরী আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো. সাজিম, আলফাডাঙ্গা আদর্শ কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক লিমন শেখ ও পৌর ছাত্রদল নেতা সোহান মোল্যাসহ স্থানীয় বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে ছাত্রদলকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন
শিবগঞ্জে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সীমান্তে হত্যা কান্ড ও পশইনের প্রতিবাদ
চাঁপাইনবাবগঞ্জে চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
দুই কোটি টাকার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ