প্রিন্ট এর তারিখঃ জুন ১৩, ২০২৬, ১২:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১২, ২০২৬, ৮:০৬ অপরাহ্ণ
আলফাডাঙ্গায় উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন এমপি ইলিয়াস

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় একটি নতুন উন্নয়ন প্রকল্পের নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেল ৩টায় ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. ইলিয়াস মোল্যা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রকল্পের কাজ উদ্বোধন করেন।
উপজেলা সদর বাজারের হাসপাতাল মসজিদের আশেপাশে জনসাধারণের চলাচলের সুবিধার্থে ইটের সলিং (এইচবিবি) করণের লক্ষ্যে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। উদ্বোধনকালে সংসদ সদস্যের সাথে আরও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল হোসাইন, সেক্রেটারী এম এম হাফিজুর রহমান, পৌর আমীর ওয়াহিদুল ইসলাম ও সেক্রেটারী মিকাইল হোসাইন কুবাদ প্রমুখ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.