প্রিন্ট এর তারিখঃ জুন ১১, ২০২৬, ৯:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১১, ২০২৬, ৭:১৯ অপরাহ্ণ
কক্সবাজারের ভারুয়া খালীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অবসরপ্রাপ্ত শিক্ষক এর জমি জবর দখল এর অপচেষ্টা

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার সদর উপজেলাধীন ভারুয়া খালীতে অবসরপ্রাপ্ত শিক্ষক এর জমি জবর দখল অপচেষ্টার অভিযোগ ওঠছে।জানা যায় ভারুয়া খালী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মাস্টার নুরুল হুদার ওয়ারিশ ও বন্টন নামা সুত্রে পাওয়া ২৬ শতক জমি দীর্ঘদিন ধরে দখল আমলে ছিলেন। কিন্তু স্হানীয় কিছু চিহ্নিত দখলবাজ চক্র মৃত রহমত ছালামের পুত্র শফিকুল ইসলাম গং শিক্ষক এর জমি জবর দখল করার জন্য ওঠে পড়ে লাগে। এরই প্রেক্ষিতে গত ২/৩ দিন আগে রাতের আধারে জমির ঘেরা বেড়া ভেংগে ফেলেন। পরে অবসরপ্রাপ্ত শিক্ষক এর জমিতে মাটি ফেলা শুরু করেন।
জবর দখল এর বিষয়ে মাস্টার নুরুল হুদা বাদী হয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট আদালতে এম আর মামলা নং ৬১০/২০২৬ দায়ের করেন। পরে আদালত মামলাটি আমলে বিবাদীদের বিরোধীয় জমিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নির্দেশ প্রদান করেন। এবিষয়ে কক্সবাজার সদর মডেল থানার উপ পরিদর্শক ইনজামুল হক মুরাদ উভয় পক্ষকে বিরোধীয় জমিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নোটিশ প্রদান করেন।
কিন্তু বিবাদী শফিকুল ইসলাম গং মামলা হওয়ার পর রাতের আধারে জমির ঘেরা বেড়া তুলে মাটি ভরাটের কাজ চালিয়ে যাচ্ছেন মর্মে জানা গেছে।এবিষয়ে কক্সবাজার মডেল থানার উপ পরিদর্শক ইনজামাম উল হক মুরাদ সাংবাদিকদের জানিয়েছেন আমি অভিযোগ পাওয়ার সাথে সাথে বিবাদীকে নোটিশ প্রদান করেছি কোন প্রকার কাজ কর্ম না করার জন্য। তারপর ও কাজ করলে বিবাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.