
মোঃ আরিফুল ইসলাম, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন নিহত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর গ্রামের মোঃ আফজুল এর ছেলে আনজারুল ইসলাম (৪০)। নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বৃহস্পতিবার বেলা অনুমানিক বেলা ২টার দিকে নাচোল থেকে চাঁপাইনবাবগঞ্জ বাড়ি ফেরার পথে ভুটভুটি চালিয়ে যাওয়ার সময় নেজামপুর ফুলকুঁড়ি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ভুটভটির ধাক্কা লাগলে, চালক গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন থানা ও ফায়ার সার্ভিসকে খবর দিলে, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন শেষে মৃতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

আরও পড়ুন
শিবগঞ্জে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সীমান্তে হত্যা কান্ড ও পশইনের প্রতিবাদ
চাঁপাইনবাবগঞ্জে চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
দুই কোটি টাকার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ