
সহদেব সূত্রধর সায়ন, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি;
টাঙ্গাইলের বাসাইল প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নের লক্ষ্যে দিনব্যাপী এক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) বাসাইল প্রেসক্লাবের আয়োজনে ক্লাব কার্যালয়ে সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত এই প্রশিক্ষণ কর্মশালা চলে।
কর্মশালায় প্রিন্ট মিডিয়া সাংবাদিকতার বিভিন্ন খুঁটিনাটি, সংবাদ লেখার কৌশল ও বস্তুনিষ্ঠতা নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করেন সাংবাদিক ও কলামিস্ট অরণ্য ইমতিয়াজ। অপরদিকে, বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে ডিজিটাল সাংবাদিকতা ও টেলিভিশন মিডিয়ার সংবাদের ভিডিও ধারণ, স্ক্রিপ্ট রাইটিং এবং উপস্থাপনা বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ দেন টাঙ্গাইল প্রেসক্লাবের সহসভাপতি ও একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি কাজী রিপন।
বাসাইল প্রেসক্লাবের সভাপতি মো. রুবেল মিয়ার সভাপতিত্বে আয়োজিত এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাসাইল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাসাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা। দিনব্যাপী এই কর্মশালায় বাসাইল প্রেসক্লাবের স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশ নেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকরা জানান, এই কর্মশালার মাধ্যমে তারা আধুনিক সাংবাদিকতার নানা দিক সম্পর্কে জানতে পেরেছেন, যা তাদের পেশাগত দায়িত্ব পালনে আরও দক্ষ ও সচেতন করে তুলবে।

আরও পড়ুন
দরজা ভেঙে বাইরে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচলেন একই পরিবারের ৪ সদস্য
নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার