হোম » সারাদেশ » সরিষাবাড়ীতে প্রধানমন্ত্রীর উন্নয়ন সহায়তায় সেলাই মেশিন ঢেউটিন হুইল চেয়ার বিতরণ

সরিষাবাড়ীতে প্রধানমন্ত্রীর উন্নয়ন সহায়তায় সেলাই মেশিন ঢেউটিন হুইল চেয়ার বিতরণ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ীতে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে উন্নয়ন সহায়তা কর্মসূচীর আওতায় ২০২৫-২০২৬ইং অর্থ বছরের বরাদ্ধকৃত অর্থ দ্বারা ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সম্প্রদায়ের মাঝে শিক্ষা বৃত্তি, সেলাই মেশিন, বাইসাইকেল ও প্রতিবন্ধীদের হুইল চেয়ার এবং দরিদ্র ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সহায়তা প্রদান করা হয়। পরে উপজেলা প্রশাসনিক হল রুমে উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুব আলী।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল, উপজেলা কৃষি অফিসার অনূপ সিংহ, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা গোলাম কিবরিয়া তমাল, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, সমাজ সেবা কর্মকর্তা গোপাল বাবু, শিক্ষা সুপার ভাইজার রুহুল আমিন বেগসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুব আলী এলজিইডি অফিসের মাধ্যমে ১৫ টি সেলাই মেশিন, পিআইও অফিসের মাধ্যমে ঢেউ টিন ও চেক, সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে হুইল চেয়ার এবং শিক্ষা অফিসের মাধ্যমে শিক্ষা বৃত্তি ও শিক্ষা উপকরণ ও বাই সাইকেল বিতরণ করা হয়। উপকরণ সহায়তা বিতরণ শেষে জেলা প্রশাসক সরিষাবাড়ী সরকারি পাইলট গার্লস স্কুল ও কলেজ পরিদর্শন করেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!