হোম » সারাদেশ » মোল্লাহাটে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ সম্পন্ন

মোল্লাহাটে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ সম্পন্ন

রায়হান শেখ,মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুমনা আইরিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. ফরিদ আহমেদ, বিন্দু প্রসাদ বিশ্বাস, এস এম মশিউর রহমান বাপ্পী এবং মোল্লাহাট প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষার্থী, শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!