
রায়হান শেখ, মোল্লাহাট, বাগেরহাট প্রতিনিধি :
মঙ্গলবার ( ৯ জুন) বাগেরহাটের চিতলমারী উপজেলায় প্রথম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে পরিমল ভক্ত (৪৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে চিতলমারী থানা পুলিশ। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে চিতলমারী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।মামলার বিবরণ অনুযায়ী, গত ৭ই জুন দুপুর ২টার দিকে ভিকটিম শিশুটি আসামী পরিমল ভক্তের ছেলেকে ডাকতে তাদের বাড়িতে যায়। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে পরিমল ভক্ত শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে।মঙ্গলবার সকালে ভিকটিমের বাবা পরিমল ভক্তের নামে থানায় মামলা দায়ের করলে পুলিশ তাকে আটক করে। আটককৃত পরিমল ভক্ত উপজেলার ঝালডাঙ্গা গ্রামের গিরিশ ভক্তের ছেলে।চিতলমারী থানার ওসি (তদন্ত) রোকেয়া বেগম জানান, ধর্ষণের দায়ে মামলা হওয়ার পর আসামীকে আটক করে ৯ই জুন দুপুর ১২:৩০ টার দিকে আদালতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মেডিকেল রিপোর্ট পাওয়ার পর ঘটনার বিস্তারিত তথ্য জানা যাবে।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু