
মো. শাহিন বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের বন্দর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে আনোয়ার হোসেন লিটনকে আহ্বায়ক এবং এহেসান উদ্দিন সাগরকে সদস্য সচিব করা হয়েছে।
সোমবার (৮ জুন) বিকেল ৫ ঘটিকার সময় মদনপুর এলাকায় বন্দর উপজেলা শ্রমিক দলের কমিটি ঘোষণা করায় আনোয়ার হোসেন লিটন আহ্বায়ক ও এহেসান উদ্দিন সাগর সদস্য সচিব নতুন কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে দলের নারায়ণগঞ্জ মহানগর ও বন্দর উপজেলা ও ৫ ইউনিয়নের সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এবং দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে। নতুন কমিটির নেতৃবৃন্দ শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করা এবং দলের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। শ্রমিক দলের নতুন আহবায়ক কমিটি ,আহ্বায়ক আনোয়ার হোসেন লিটন ও সদস্য সচিব এহেসান উদ্দিন সাগর।
নবনিযুক্ত আহ্বায়ক আনোয়ার হোসেন লিটন বলেন, “দলের আদর্শ ও শ্রমিকদের স্বার্থ রক্ষায় আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবো।” সদস্য সচিব এহেসান উদ্দিন সাগর বলেন, “বন্দর উপজেলার প্রতিটি ইউনিটকে সক্রিয় করে শ্রমিক দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করা হবে।”
নতুন কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন যে, এ নেতৃত্বের মাধ্যমে বন্দর উপজেলা শ্রমিক দলের কার্যক্রম আরও বেগবান হবে। যেমন, শ্রমিক দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটিতে,যারা পদে আছেন। আহবায়ক আনোয়ার হোসেন লিটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হোসেন, যুগ্ম আহবায়ক শাহজালাল, যুগ্ম আহবায়ক আলী আহমেদ বেপারী, যুগ্ম আহবায়ক জালাল উদ্দিন যুগ্ম আহ্বায়ক অমিত ভূঁইয়া যুগ্ম আহবায়ক মন্টু মিয়া, যুগ্ম আহবায়ক আমির হামজা,যুগ্ম আহবায়ক রনি, যুগ্ম আহবায়ক হালিম মিয়া,( সদস্য সচিব এহসান উদ্দিন সাগর,) সদস্য শফিউদ্দিন শফিক, সদস্য মোতালিব, সদস্য বাহাউদ্দিন, সদস্য জয়নাল, সদস্য আব্দুল করিম,সদস্য সালমান ভূঁইয়া, সদস্য নাজির হোসেন,সদস্য, মনির সরকার।