হোম » সারাদেশ » জামালপুরে মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে মানববন্ধন

জামালপুরে মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে মানববন্ধন

রবিউল হাসান লায়ন, জামালপুর

জামালপুরের মেলান্দহ উপজেলার খাসিমারা গ্রামে নিরীহ পরিবারকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। মানববন্ধনে বক্তারা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও হয়রানির অবসান দাবি করেন।

আজ সোমবার দুপুরে মেলান্দহ উপজেলার খাসিমারা এলাকায় খাসিমারা ও নলছিয়া এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ভুক্তভোগী পরিবার এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন দক্ষিণ খাসিমাড়া বায়তুল আমান জামে মসজিদের সাবেক সভাপতি আব্দুল হালিম সরকার, আব্দুর রহিম ও হাবীবুর রহমান।

বক্তারা অভিযোগ করেন, এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি দীর্ঘদিন ধরে নিরীহ পরিবারগুলোকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে বিভিন্নভাবে হয়রানি করে আসছে।
ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং নিরীহ পরিবারগুলোর হয়রানি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!