
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: –ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা প্রশাসন ও সাংবাদিকদের সাথে ভূমি অধিকার,কৃষি -ভূমি সংস্কার ও জলবায়ু সহিষ্ণু বিষয়ক এক মতবিনিময় ও ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার দুপুরে জনসংগঠনের ভূমিহীন সমন্বয় পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও খাদিজা বেগম। সভাপ্রধান তাবারক হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ, সমবায় কর্মকর্তা আহামেদ হোসেন, মৎস্য কর্মকর্তা আব্দুল জলিল,ওসি তদন্ত রফিকুল ইসলাম, সিডিএ মাঠসমন্বয়কারী জাহেদুর রহমান, আঞ্চলিক সমন্বয়কারী সন্তোষ রায়, প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম,গজেন চন্দ্র রায় প্রমুখ।
সভায় কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন এর সহযোগিতায় এক প্রতিবন্ধীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয় এবং পরে রাণীশংকৈল-পীরগঞ্জ সংসদীয় এলাকা পর্যায়ে জনসংগঠন ঐক্য ও জননারী ঐক্য পরিষদের সদস্যদের মাঝে পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিবেশের বন্ধু গাছ দেওয়া হয়।

আরও পড়ুন
বন্দর উপজেলা শ্রমিক দলের কমিটি ঘোষণা, লিটন আহ্বায়ক ও এহেসান উদ্দিন সদস্য সচিব
ভৈরব রেলওয়ে জংশন প্লাটফর্ম ভাংচুর ও থানা ভাংচুরের ঘটনায় ১ জন গ্রেফতার
নাগরপুরে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার