প্রিন্ট এর তারিখঃ জুন ৯, ২০২৬, ৫:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৮, ২০২৬, ১:০৬ অপরাহ্ণ
দুর্ঘটনা থামছেই না ঢাকা-খুলনা মহাসড়কে, মোল্লাহাটে নিহত নারী

রায়হান শেখ, মোল্লাহাট, বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে বাসের চাপায় আমেনা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন; ০৭ জুন রবিবার সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটে উপজেলার দেড়-বোয়ালিয়া এলাকার মেসার্স রহিমা ফিলিং স্টেশনের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি ইজিবাইক মহাসড়ক দিয়ে চলাচলকালে ঢাকাগামী বলেশ্বর পরিবহনের একটি বাস ইজিবাইকটিকে চাপা দিলে যাত্রী আমেনা বেগম গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত আমেনা বেগম উপজেলার মোল্লারকুল গ্রামের মরহুম দাউদ মোল্লার স্ত্রী। মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে। এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, ঢাকা-খুলনা মহাসড়কের এই অংশে প্রায়ই দুর্ঘটনা ঘটে; তাই সড়কটি চার লেনে উন্নীত করা, ঝুঁকিপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং যানবাহনের গতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.