প্রিন্ট এর তারিখঃ জুন ৮, ২০২৬, ২:১১ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৭, ২০২৬, ৬:৪৮ অপরাহ্ণ
উন্নয়নের ধারাবাহিকতায় আবারও মাঠে এস এম সাইকুল আলম সিকদার

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ১নং উদয়পুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এস এম সাইকুল আলম সিকদার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ ও প্রস্তুতি কার্যক্রম শুরু করেছেন। স্থানীয়দের মতে, দায়িত্ব পালনকালে তিনি সততা, দক্ষতা ও জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে ইউনিয়নবাসীর আস্থা অর্জন করেছেন।
চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবামূলক কার্যক্রমকে সহজ ও জনবান্ধব করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে স্থানীয়রা জানান। ইউনিয়ন পরিষদে সেবা গ্রহণ করতে এসে সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হয়েছে—এমন অভিযোগ খুব কমই শোনা যায়।
এ বিষয়ে এস এম সাইকুল আলম সিকদার বলেন, “আমি সবসময় আমার সাধ্যমতো ইউনিয়নবাসীর সেবা করার চেষ্টা করেছি। জনগণ যদি মনে করেন আমি তাদের আস্থা ও ভালোবাসার যোগ্য, তাহলে আসন্ন নির্বাচনে বিজয়ী হয়ে আবারও তাদের সেবা করার সুযোগ পাবো। আলহামদুলিল্লাহ, আমি সবসময় মানুষের পাশে থাকতে চাই।”
স্থানীয় বাসিন্দারা জানান, সুখে-দুঃখে, বিপদে-আপদে তারা চেয়ারম্যান এস এম সাইকুল আলম সিকদারকে পাশে পেয়েছেন। একজন জনদরদী, কর্মঠ ও দায়িত্বশীল জনপ্রতিনিধি হিসেবে তিনি ইউনিয়নের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তাদের মতে, উন্নয়ন ও জনসেবার ধারাবাহিকতা বজায় রাখতে আগামী দিনেও তার নেতৃত্ব প্রয়োজন।
উদয়পুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, এলাকার অবকাঠামোগত উন্নয়ন, সামাজিক কর্মকাণ্ড এবং জনসেবামূলক উদ্যোগ বাস্তবায়নে চেয়ারম্যান এস এম সাইকুল আলম সিকদারের ভূমিকা ইতিবাচকভাবে মূল্যায়ন করছেন অনেকেই। ফলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে তাকে নিয়ে ইউনিয়নজুড়ে ব্যাপক আলোচনা ও প্রত্যাশা তৈরি হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.