প্রিন্ট এর তারিখঃ জুন ৭, ২০২৬, ২:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৬, ২০২৬, ৫:৪২ অপরাহ্ণ
কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগ সংবাদ সম্মেলন

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে উপজেলার সদর ইউনিয়নের বাশুরী গ্রামের একটি জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) দুপুর বারোটায় উপজেলার একটি হল রুমে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন, উপজেলার বাশুরী গ্রামের মৃত্যু মোজাহার আলীর ছেলে মজিবর রহমান। তিন অভিযোগ করে বলেন, তাদের বাশুরী গ্রামের ভোগদখলীয় কিছু জমিজমা নিয়ে ভাই ভাই পারিবারিক বিরোধ সৃষ্টি হলে উভয় পক্ষ বিষয়টির সমাধানের জন্য কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস. এম. আহসান কবীরের নেতৃত্বে সালিশে সম্মত হয়। দীর্ঘদিন ধরে কাগজপত্র পর্যালোচনার পর সালিশ প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে আমার বিপরীত পক্ষ ভাইয়ের মালয়েশিয়া প্রবাসী ছেলে আমার ভাতিজা আলমগীর হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সালিশ প্রক্রিয়া ও বিএনপির সভাপতি এস. এম. আহসান কবীরের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য ও প্রচারণা চালিয়ে তার দুর্নাম ও অপবাদ ছরিয়ে মীমাংসার পরিবেশ নষ্ট করে আসছেন বলে অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে আলমগীর হোসেন এস. এম. আহসান কবীর এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পর্কে আপত্তিকর ও অশালীন বক্তব্য দিয়েছেন। এছাড়া পরিবারের মহিলা সদস্যদের নিয়েও বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন বলে অভিযোগ করা হয়।
লিখিত বক্তব্যে আলমগীর হোসেনের বিরুদ্ধে আরও কয়েকটি অভিযোগ উত্থাপন করা হয় এবং প্রশাসনের কাছে এসব বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, উপজেলা বিএনপির সভাপতি এস. এম. আহসান কবীরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তারা এ ধরনের প্রচারণা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মুজিবুর রহমানের সাথে তার মেয়ে সাবিনা ইয়াসমিন, ছেলে মাহামুদুল ইসলাম, ও ছেলের স্ত্রী হাফিজা বেগম।
এসময় মুজিবুর রহমান তার ভাতিজা আলমগীর হোসেনের বিরুদ্ধে আরো অভিযোগ করে বলেন, সে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে, সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস,বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিরুদ্ধে কুরুচিপূর্ণ আপত্তিকর মন্তব্য উপস্থাপন করে নিয়মিত অপরাধ করে চলছেন। তার এই সমস্ত বিকৃত মন্তব্য দেশ ও জাতিকে হেয় প্রতিপন্ন করার অপরাধ হিসেবে গণ্য করে তাকে আইনে আইনের আওতায় আনার দাবি জানান।
আলমগীর হোসেন দেশের বাহিরে অবস্থান করায় তার কোন মন্তব্য পাওয়া যায় নাই। তবে আলমগীর হোসেন নামে পরিচালিত সামাজিক যোগাযোগ মাধ্যমে কু রুচি পূর্ণ লেখাগুলি তার চাচা মজিবুর রহমান সংবাদ সম্মেলনের মাধ্যমে উপস্থাপন করেন।
এ ব্যাপারে কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির বলেন আলমগীর হোসেন প্রবাসে থাকে সে তার নিজের পিতাকে মুনাফিক ইহুদি বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখে। এবং তাদের বাড়ির বিরোধ মীমাংসায় যে পদক্ষেপ নেওয়া হয়েছিল তা তার মনোভূত না হওয়ায় সে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসামাজিক আচরণ করছে। তিনি আরো বলেন তার এই সমস্ত অপরাধের বিষয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুতি চলছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.