মোঃ এখলাস শেখ, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জ প্রেসক্লাবে নতুন করে চারজন সাংবাদিককে প্রাথমিক সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। নবনির্বাচিত প্রাথমিক সদস্যরা হলেন— দৈনিক গণমানুষের আওয়াজ, দৈনিক অভয়নগর পত্রিকার স্টাফ রিপোর্টার ও আঞ্চলিক পত্রিকা দৈনিক প্রজন্ম একাত্তরের মোরেলগঞ্জ প্রতিনিধি মোঃ এখলাস শেখ; দৈনিক অভয়নগর পত্রিকার মোরেলগঞ্জ প্রতিনিধি মোঃ তারিকুল ইসলাম মিনা; The Country Today ও আঞ্চলিক পত্রিকা দৈনিক খুলনাঞ্চলের মোরেলগঞ্জ প্রতিনিধি মোঃ নাজমুল তালুকদারসহ আরও একজন সাংবাদিক।
প্রেসক্লাবের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন সদস্যরা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
প্রাথমিক সদস্যপদ লাভ করায় নবনির্বাচিত সদস্যরা মোরেলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা সাংবাদিকতার নৈতিকতা বজায় রেখে জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, মোরেলগঞ্জ প্রেসক্লাব দীর্ঘদিন ধরে এলাকায় গণমাধ্যমকর্মীদের পেশাগত উন্নয়ন, অধিকার সংরক্ষণ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।