
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে বাবা-মার সঙ্গে অভিমান করে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্র কীটনাশক পানে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (৪ জুন) রাতে উপজেলার দক্ষিণ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সালমান হোসেন তাওহীদ (১৪) উপজেলার কাঠালিয়া গ্রামের নুরুন্নবীর ছেলে। সে সরকারি কাউখালী গান্ডতা ইউনিয়ন উচ্চ বালক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা ও পরিবার সূত্রে জানা গেছে, নুরুন্নবী দীর্ঘদিন ধরে জীবিকার তাগিদে উপজেলার কাঠালিয়ার গ্রামের বাড়ি থেকে শহরের দক্ষিণ বাজার এলাকায় বাসা ভাড়া নিয়ে স্ত্রী দুই মেয়ে ও এক ছেলে সন্তান নিয়ে বসবাস করে আসছে। তিনি পেশায় একজন ভ্যান চালক। প্রতিদিনের মতো নুরুন্নবী কাজ শেষ করে বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ বাজারের বাসায় ফিরে। এসময় ছেলে সালমান ছোট বোনের সঙ্গে ঝগড়া করায় তাকে শাসন করলে সে বাবা মার সঙ্গে অভিমান করে ঘরে থাকা চাল সংরক্ষণের বিষাক্ত ওষুধ (ফুরাডান ট্যাবলেট) খায়ে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন ও এলাকাবাসী সালমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দশটার দিকে তার মৃত্যু হয়।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এবাদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু