হোম » সারাদেশ » ‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের

‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের

রবিউল হাসান লায়ন, জামালপুর 

নিজের নাম জানেন না, বলতে পারেন না ঠিকানা কিংবা পরিবারের কারও পরিচয়। স্মৃতির পাতায় যেন সবকিছুই হারিয়ে গেছে। শুধু একটি কথাই বারবার বলছেন—“আমার বাড়ি জামালপুরে।”

এমনই এক পরিচয়হীন ও অসহায় নারী বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বুধন্তি বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছেন। স্থানীয়দের ভাষ্য, তিনি গান গাইতে পারেন এবং পান খাওয়ার অভ্যাস রয়েছে। কিন্তু নিজের পরিচয়, স্বজনদের নাম কিংবা কোথা থেকে এসেছেন—এসব বিষয়ে কোনো তথ্যই দিতে পারছেন না।

মানবিক কারণে স্থানীয় কিছু মানুষ তাঁকে আশ্রয় ও সহযোগিতা করছেন। তবে তাঁর প্রকৃত পরিবার এখনও অজানা। দীর্ঘদিন ধরে হয়তো কোনো মা তাঁর মেয়ের অপেক্ষায় আছেন, কোনো সন্তান তাঁর মায়ের খোঁজ করছেন, কিংবা কোনো পরিবার হারিয়ে যাওয়া আপনজনকে ফিরে পাওয়ার আশায় দিন গুনছে।

তাই জামালপুর জেলার সাংবাদিক, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে—সংবাদটি বেশি বেশি প্রচার করুন। হয়তো একটি শেয়ার, একটি সংবাদ কিংবা একটি ছোট্ট তথ্যই এই অসহায় নারীকে তাঁর আপনজনদের কাছে ফিরিয়ে দিতে পারে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!