হোম » সারাদেশ » নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান

জাহিদুল হক মিন্টু, নওগাঁ প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতিতে রডবাহী ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে সড়ক দূর্ঘটনায় নওগাঁর নিহত ও আহত পরিবারের মাঝে নগদ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় জেলার মান্দা উপজেলার রাজেন্দ্রবাটি গ্রামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান।

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা আমির খন্দকার মো: আব্দুর রাকীব, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আব্দুস সবুর, সংগঠনটির নওগাঁ জেলা শাখার সভাপতি নাছির উদ্দীনসহ জেলা ও উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নিহত ১০ জনের প্রত্যেকটি পরিবারকে ১০ হাজার টাকা এবং আহত ৫ পরিবারকে ৫ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

এসময় প্রধান অতিথি- স্থানীয় এমপিকে নিহত ও আহত শ্রমিকদের পরিবারের জন্য আলাদা বরাদ্দ প্রদান করার অনুরোধ জানান। এছাড়া শ্রমিকদের যাতায়াতের জন্য বাংলাদেশের সড়ক ব্যবস্থাকে আরো নিরাপদ করতে সরকারের সুদৃষ্টি কামনা করেন তিনি।

উল্লেখ্য- সড়ক দূর্ঘটনায় জেলার মান্দা ও নিয়ামতপুর উপজেলায় ১১ জন মারা যান। তারা হলেন- রাজেন্দ্রবাটি গ্রামের আব্দুর রশিদের ছেলে আব্দুল বারিক(২২), তার চাচা আব্দুর রহিমের ছেলে বাদশা (৪০), সাকিম হোসেনের ছেলে সাগর হোসেন (২২), আকব্বর আলীর ছেলে সোহাগ হোসেন (২০), সুলতান মাহমুদের ছেলে তারেক রহমান (১৮), শহিদুল ইসলামের ছেলে রবিউল আলম (২৮), পাকুড়িয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে মাইনুল ইসলাম (২৮) ও তার ভাই গিয়াস উদ্দিন (২২) এবং হোসেনপুর গ্রামের জাফের আলীর ছেলে মাইনুল ইসলাম (৩৫)। নিয়ামতপুর উপজেলার রামগাঁও গ্রামের রহমতুল্লাহ এর ছেলে সুজন রেজা এবং মালঞ্চী গ্রামের সাইদুলের ছেলে সারিকুল (২৫)।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!