
মো . মোশারফ হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের গোপালপুরে তিন জুন বুধবার রাত ৮ টায় গোপালপুর উপজেলা বিএনপি স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মনসুর রহমানের বাবা মফিজ উদ্দিন( মহু ড্রাইভার) ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। গত তিনদিন আগে হঠাৎ স্ট্রোক করলে গোপালপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে তার নিজ বাসভবন ২ নং ওয়ার্ড গোপালপুর পৌরসভা দক্ষিণ গোপালপুর চরপাড়া অবস্থান করে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সময় তার শারীরিক অবস্থা উন্নতির দিকে ছিল। হঠাৎ গত তিন জুন বুধবার রাত ৮ টায় মারা যান। তিনি একজন বিএনপির সমর্থক ছিলেন। চার জুন বৃহস্পতিবার গোপালপুর পৌর ভবনে সকাল ৯ টায় নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাযায় উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলার বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সাধারণ সম্পাদক লিয়াকত ভিপি, শহর বিএনপির সভাপতি উথান, যুবদলের সভাপতি সাইফুল ইসলাম লেলিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি সানোয়ার হোসেন সানা, গোপালপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মজিদ সহ বিএনপি’র অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকার মুসলমান ভাইয়েরা জানাযায় উপস্থিত ছিলেন। পরে পুরাতন বাড়ি চানপুর মাদ্রাসায় সকাল দশটায় দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নগদা সিমলা ইউনিয়ন চাঁনপুর কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়।
এলাকার লোকজন উপস্থিত থেকে রূহের মাগফেরাত কামনা করেন। তার ছেলে মোঃ মনসুর রহমান গোপালপুর উপজেলা গণমানুষের আওয়াজের প্রতিনিধি মোঃ মোশারফ হোসেনের সহযোগী হিসেবে ক্যামেরাম্যান হিসেবে গণমানুষের কাজ করে যাচ্ছে। মরহুম মফিজ উদ্দিন( মহু ডাইভার) এলাকায় একজন পরিচিত ভালো মনের মানুষ ছিলেন একনামে মহু ডাইভার নামে সবাই তাকে চিনে তিনি ট্রাক ও বাসের ড্রাইভার ছিলেন। তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। উল্লেখ্য গোপালপুর উপজেলার পৌর ট্রাক শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা মফিজ উদ্দিন মহু ড্রাইভার।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ