প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৪:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৩, ২০২৬, ৭:৩৬ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

পলাশ মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার পুলিশের বিশেষ অভিযানে সিএনজি ও আঠারো কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৩ জুন) সকাল আটটার দিকে আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে পুলিশ আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে একটি নাম্বর বিহীন সিএনজি আটক করে। সিএনজিটি তল্লাশী করে আঠারো কেজি গাঁজা ও একটি স্যামসাং মোবাইল সেটসহ একজন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।
পুলিশসূত্রে জানা যায়,গ্রেফতারকৃত বাদল মিয়ার বিরুদ্ধে ইতিপূর্বে ০৪টি মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামি হলেন- ১। মোঃ বাদল মিয়া,পিতা- মোঃ রমজান মিয়া, সাং- চিনাইর পূর্বপাড়া,থানা- ব্রাহ্মণবাড়িয়া সদর,জেলা- ব্রাহ্মণবাড়িয়া
উক্ত মাদক কারবারির বিরুদ্ধে আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.