হোম » সারাদেশ » আলফাডাঙ্গায় যুবদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

আলফাডাঙ্গায় যুবদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ জুন) বিকেল ৫টায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক লিটন মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। তিনি তার বক্তব্যে শহীদ জিয়ার রাজনৈতিক আদর্শ ও দেশের প্রতি তার অবদানের কথা তুলে ধরেন।
​উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নিয়ামত হোসেন পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান খসরু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির প্রচার সম্পাদক কামরুজ্জামান কদর ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হাবিব প্রমুখ।
​আলোচনা সভায় বক্তারা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের ক্রান্তিলগ্নে তার ঐতিহাসিক ভূমিকা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। আলোচনা সভা শেষে মরহুম রাষ্ট্রপতির রুহের মাগফিরাত এবং দেশের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!