হোম » সারাদেশ » গাজীপুরে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন, পথচারীদের মাঝে দুগ্ধ বিতরণ

গাজীপুরে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন, পথচারীদের মাঝে দুগ্ধ বিতরণ

গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দুগ্ধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নগর ভবনের সামনে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহীন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নার্গিস খানম, জেলা ট্রেনিং অফিসার ডা. মো. সেলিম উল্লাহ, ভেটেরিনারি সার্জন ডা. হারুনুর রশিদ, ডা. ইবনে আব্দুর রাব্বি, বিএনপি নেতা অধ্যাপক নজরুল ইসলামসহ জেলা ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

আলোচনা সভায় বক্তারা দুধের পুষ্টিগুণ, নিরাপদ দুগ্ধ উৎপাদন এবং প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে দুগ্ধ খাতের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আলোচনা সভা শেষে সাধারণ পথচারীদের মাঝে দুধ বিতরণ করা হয়। বিশ্ব দুগ্ধ দিবসের এ আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং কর্মসূচির প্রশংসা করেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!