হোম » সারাদেশ » খেলাধুলার মাধ্যমে মাদক ও ইভটিজিংমুক্ত সমাজ গড়তে হবে — এমপি এসএ জিন্নাহ কবির

খেলাধুলার মাধ্যমে মাদক ও ইভটিজিংমুক্ত সমাজ গড়তে হবে — এমপি এসএ জিন্নাহ কবির

Oplus_131072

মোঃ জাহাঙ্গীর আলম, মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের দৌলতপুর বাজার ব্যবসায়ী সমিতি আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এসএ জিন্নাহ কবির (এমপি) বলেছেন, “মাদক ও ইভটিজিংমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি করতে খেলাধুলাকে আরও বেশি উৎসাহিত করতে হবে।”

মঙ্গলবার (২ জুন) বিকেলে দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয় মাঠে দৌলতপুর বাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে অনুষ্ঠিত চূড়ান্ত ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় তিনি এসব কথা বলেন।

দৌলতপুর বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক মো. আরফান আলী প্রধান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি গোলাম মোস্তফা, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মুশতাক আহমেদ দীপু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. শফিকুল ইসলাম, কেন্দ্রীয় কৃষক দলের ধর্মবিষয়ক সম্পাদক আব্দুল কাদের সিদ্দিকী, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আব্দুল মতিন মাস্টার, উপজেলা কৃষক দলের সভাপতি আবু সাঈদ মুসা, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সালাউদ্দিন সেলিম এবং সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম প্রমুখ।

অনুষ্ঠানে ফাইনাল খেলার সার্বিক সহযোগিতা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ব্যবসায়ী মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন দৌলতপুর বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সহ-সাধারণ সম্পাদক জহির মাহমুদ। এ সময় জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি এসএ জিন্নাহ কবির আরও বলেন, মাদক গ্রহণ ও ইভটিজিং সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যায়। তাই এসব সামাজিক ব্যাধির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং যুবসমাজকে সুস্থ ধারার কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।

ফাইনাল খেলায় কাপড় ব্যবসায়ী দল ৩-০ গোলে ওষুধ ব্যবসায়ী দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!