প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ৩:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২, ২০২৬, ৫:৪৯ পি.এম
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি রুহিয়া উপজেলা শাখার অস্থায়ী অফিস উদ্বোধন।

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি শাখার অস্থায়ী অফিস উদ্বোধন করা হয়।
০২ জুন মঙ্গলবার দুপুরের রুহিয়া উপজেলার চৌরাস্তায় সাহেরা ফার্মেসি আজমেরী সুপারমার্কেটে রুহিয়া কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির অস্থায়ী অফিস উদ্বোধন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন মোঃ ফারুক হোসেন আহবায়ক রুহিয়া কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি। ইউনুস আলী সদস্য সচিব ডাক্তার নির্মল চন্দ্র রায় সদস্য সচিব ২, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস সমিতি রুহিয়া উপজেলা শাখা।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির ঠাকুরগাঁও জেলার সচিব আহসান হাবীব, সাদ্দাম হোসেন খাইরুল আলম সহ প্রমুখ।
বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি ডাক্তার ইহসানুল ইসলাম ইহসান মুঠোফোন বলেন পারস্পরিক বন্ধন কে আরোও সুদৃঢ় করতে ফার্মাসিস্ট ব্যাচে ভর্তি সহায়তা ড্রাগ লাইসেন্স রেনু এক্সপেয়ার এমআরপি বাস্তবায়ন সহ অসহায় ও অসচ্ছল পরিবারকে আর্থিক সহায়তা মৃত্যু কালীন ভাতা সহ অনেক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে যা সকলের সহায়তায় বাস্তবায়ন করা হবে। এই সময় কেমিসদের উদ্দেশ্যে আরো বলেন আপনারা ভালো মানের ঔষধ এবং মানসম্মত ঔষধ বিক্রি করবেন এবং এমআরপি মূল্য তালিকা অতিরিক্ত ফি নেওয়া যাবে না বলে সতর্ক করে পরামর্শ প্রদান করেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.