প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ২:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২, ২০২৬, ৪:৩২ পি.এম
মোল্লাহাটে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রভাবশালী মহলের ধামাচাপার চেষ্টা

রায়হান শেখ, মোল্লাহাট, বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। অভিযুক্ত গৌতম সমাদ্দার (গৌর) দিগঙ্গা গ্রামের বিশ্ব সমাদ্দারের ছেলে এবং সম্পর্কে ধর্ষিতা শিশুটির মায়ের চাচাতো ভাই। ঘটনাটি গত রবিবার (৩০ মে) রাত ১১টায় উপজেলার গাওলা ইউনিয়নের দিগঙ্গা গ্রামে ঘটে। তবে বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই স্থানীয় একটি প্রভাবশালী মহল ভুক্তভোগী পরিবারটিকে ভয়ভীতি প্রদর্শন এবং অর্থের প্রলোভন দেখিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার জোর চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকেই অভিযুক্ত গৌর সমাদ্দার পলাতক রয়েছে।স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, দিগঙ্গা গ্রামের বাসিন্দা গৌর সমাদ্দার ওই শিশুকে কৌশলে পাশের একটি পরিত্যক্ত ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
শিশুটির কান্নাকাটিতে বিষয়টি প্রকাশ পেলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।অভিযোগ রয়েছে, বিষয়টি ধামাচাপা দিতে ভুক্তভোগী দরিদ্র পরিবারটিকে মোটা অঙ্কের অর্থের প্রলোভন দেখানো হচ্ছে। একই সাথে ঘটনাটি নিয়ে থানা-পুলিশ না করার জন্য জন্য বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দেওয়া হচ্ছে।স্থানীয় ইউপি সদস্য ভজন সমাদ্দার সহ এলাকাবাসী জানান, ধর্ষণের মতো একটি জঘন্য অপরাধকে ধামাচাপা দেওয়ার চেষ্টা অত্যন্ত নিন্দনীয়। অপরাধী যেই হোক, তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। অর্থের বিনিময়ে এই অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.