প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৯, ২০২৬, ৭:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১, ২০২৬, ৪:৩০ পি.এম
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ তিনমাদক কারবারি গ্রেফতার

পলাশ মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলায় আশুগঞ্জ উপজেলায় গাঁজাসহ তিন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। সোমবার (১ জুন) আনুমানিক সকাল সাড়ে আটটার দিকে আশুগঞ্জ থানা পুলিশের বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে একটি টি প্রাইভেটকার আটক করে। প্রাইভেটকারটি তল্লাশী করে বারো কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।
পুলিশসূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত বাছেদ প্রকাশ রুবেল ও মনির সরকারের বিরুদ্ধে ইতিপূর্বে একটি করে মাদক মামলা রয়েছে।
উক্ত গ্রেফতারকৃত আসামিরা হলেন- ১। মোঃ নাদিম মোল্লা, পিতা- মোঃ করিম মোল্লা,সাং- আড়াল বাজার,থানা- কাপাসিয়া,জেলা- গাজীপুর, ২। মোঃ বাছেদ মিয়া প্রকাশ রুবেল, পিতা- বাবুল মিয়া,সাং- উত্তর মণিকুড়া,থানা- হালুয়াঘাট,জেলা- ময়মনসিংহ, ৩। মোঃ মনির সরকার,পিতা- মোঃ আব্দুল সামাদ তোতা মিয়া,সাং- সাহাপাড়া বাজার, থানা- নকলা,জেলা-শেরপুর
উক্ত মাদক কারবারীদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.