
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তরুণ আইনজীবী এ্যাডভোকেট হেমায়েত হোসেন নির্বাচনী মাঠে ব্যাপক আলোচনায় এসেছেন। তরুণ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির এই প্রার্থী প্রতিনিয়ত উপজেলার একপ্রান্ত থেকে অপরপ্রান্তে সাধারণ জনগণের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার পাশাপাশি তিনি উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠানে যোগ দিয়ে সর্বস্তরের মানুষের মন জয় করে নিচ্ছেন।
গণসংযোগের অংশ হিসেবে শনিবার (৩০ মে) বিকালে পাঁচুড়িয়া ইউনিয়নের ‘সেভ সংগঠন’ কর্তৃক আয়োজিত একটি বিশাল ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন এ্যাডভোকেট হেমায়েত হোসেন। এ সময় তিনি বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে তিনি বলেন, যুব সমাজকে মাদকমুক্ত ও সুস্থ রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত রাখতে তিনি সবসময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
একই দিন সন্ধ্যায় বানা ইউনিয়নের টোনারচর যুব সমাজের উদ্যোগে আয়োজিত ডে-নাইট ৮ দলীয় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে যোগ দেন এই তরুণ আইনজীবী। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি যুব সমাজকে মাঠমুখী হওয়ার আহ্বান জানান এবং স্থানীয় যুবকদের এই চমৎকার আয়োজনের প্রশংসা করেন। খেলা শুরুর আগে তিনি খেলোয়াড় ও স্থানীয় দর্শকদের সাথে কুশল বিনিময় করেন এবং সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।
ব্যস্ত সূচির অংশ হিসেবে গভীর রাতেও তাকে নির্বাচনী মাঠে সক্রিয় দেখা গেছে। রাতে বুড়াইচ ইউনিয়নের শৈলমারী যুবশক্তি শর্টপিচ টুর্নামেন্টের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন এ্যাডভোকেট হেমায়েত হোসেন। টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করে তিনি বলেন, আলফাডাঙ্গার প্রতিটি ইউনিয়নের আনাচে-কানাচে তরুণদের মেধা বিকাশে এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে তিনি আজীবন কাজ করে যেতে চান।
উপজেলার সাধারণ ভোটাররা জানান, তরুণ ও উচ্চশিক্ষিত এই প্রার্থীর জনসংযোগ এবং সামাজিক কর্মকাণ্ডে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে, যা তাকে নির্বাচনী দৌঁড়ে বেশ সুবিধাজনক অবস্থানে দাঁড় করিয়েছে।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন