প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ৭:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৮, ২০২৬, ১২:৩৩ এ.এম
আলফাডাঙ্গায় হিলফুল ফুজুলের উদ্যোগে শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় শতাধিক অসহায়, দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন 'হিলফুল ফুজুল'।
বুধবার (২৭ মে) সন্ধ্যায় উপজেলার ধলাইরচর, মিঠাপুর, শুকুরহাটা ও জাটিগ্রাম এলাকার সুবিধাবঞ্চিত পরিবারগুলোর দ্বারে দ্বারে গিয়ে এসব সামগ্রী পৌঁছে দেওয়া হয়। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ঈদের আনন্দ ছড়িয়ে দিতে প্রতিটি প্যাকেটে দুই প্রকার উন্নতমানের সেমাই, চিনি ও দুধসহ প্রয়োজনীয় ঈদ সামগ্রী দেওয়া হয়েছে।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন— হিলফুল ফুজুল সংগঠনের সভাপতি মুহাদ্দিস মুফতি রাকীবুল হাসান রাকীব, সাধারণ সম্পাদক প্রফেসর ওয়াহিদুল ইসলাম এবং কোষাধ্যক্ষ মাওলানা মারুফ শেখ প্রমুখ।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, "সম্পূর্ণ অরাজনৈতিক ও মানবিক দায়বদ্ধতা থেকে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সমাজের বিত্তবানরা যদি এভাবে নিজ নিজ এলাকার পিছিয়ে পড়া মানুষের পাশে এগিয়ে আসেন, তবে ঈদের আনন্দ পূর্ণতা পাবে।"
আকস্মিক এই ঈদ উপহার পেয়ে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকার অসহায় মানুষগুলো।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.