প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৬, ১০:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৭, ২০২৬, ৬:৫৪ পি.এম
ঈদুল আযহা উপলক্ষে দেবীগঞ্জে মহিলা দল নেতাকর্মী ও দুস্থ রোগীদের মাঝে মানবিক সহায়তা বিতরণ

মোঃ হেকমত আলী মন্ডল, দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধি
পবিত্র ঈদুল আযহা ২০২৬ উপলক্ষে পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মী এবং হতদরিদ্র ও দুস্থ রোগীদের মাঝে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঈদ শুভেচ্ছা, উপহার সামগ্রী, চেক ও নগদ অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলার ১০টি ইউনিয়নের মহিলা দলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন রোগে আক্রান্ত প্রায় ২৪০ জন অসহায় ও দুস্থ রোগীর মাঝে চেক ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ এমপি। তিনি বলেন, “ঈদের আনন্দ সমাজের সকল মানুষের মাঝে ছড়িয়ে দিতে সরকার অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে। সমাজের বিত্তবানদেরও মানবিক কাজে এগিয়ে আসতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক, দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মোঃ তোবারক হ্যাপি, সাংগঠনিক সম্পাদক ও ১নং চিলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন ইসলাম, দেবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ফরিদুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল এবং সাংগঠনিক সম্পাদক সাদেকুজ্জামান হীরা।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীসহ হতদরিদ্র ও দুস্থ রোগীদের পরিবারের সদস্যদের হাতে চেক ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.