
বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের (বন্দর থানার) লালখারবাগে বিশিষ্ট ব্যবসায়ী ও সৌদি আরব প্রবাসী মিলন হোসেনের উদ্যোগে ৩শ অসহায়, দুঃস্থ ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদসামগ্রী হিসেবে তেল, সেমাই, আলু, পিয়াজ, চিনি, পোলাউয়ের চাল, দুধ ও লেবু বিতরণ করা হয়েছে।
বুধবার (২৭ মে) বাদ যোহর লালখারবাগস্থ মিলন হোসেনের বাসভবনের সম্মুখ থেকে এ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় স্থানীয় এলাকার সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনা সহ সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়েছে। মিলন হোসেনের পিতা ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে উক্ত মহতি কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে বন্দর থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি আসাদুজ্জামান বাদল, বিশেষ অতিথি হিসেবে নাসিক ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ডের সাবেক মহিলা কাউন্সিলর সানিয়া সাউদ, বন্দর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও আসন্ন ধামগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া, প্রবাসী জসিম উদ্দিন, নারায়ণগঞ্জ মহানগরের ২৭নং ওয়ার্ড বিএনপি'র সাবেক সভাপতি আব্দুল কাইয়ুম, যুবদল নেতা মিজানুর রহমান, বিএনপি নেতা এছাক মিয়া ও মনির হোসেন উপস্থিত ছিলেন।
তাছাড়া এসময় সমাজসেবক ইসমাইল হোসেন খোকন, দেলোয়ার ভান্ডারী, শফিকুল ইসলাম ও বাদল আলম সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।