প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ৭:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৫, ২০২৬, ৯:২২ পি.এম
মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু

গকুল রাজবংশী মির্জাপুর, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৫) মৃত্যু হয়েছে। সোমবার ভোরে জয়দেবপুর-যমুনা সেতু রেল সড়কের মির্জাপুর স্টেশনের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ জানায়, সোমবার ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি মির্জাপুর স্টেশন পার হওয়ার পর স্টেশনের পশ্চিম পাশে কাটা পড়ে যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে সকাল ৯টায় রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রেলওয়ে পুলিশের উপ-সহকারী পরিদর্শক এনামুল হক জানান, নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার আঙ্গুলের ছাপ সংগ্রহ করে পরিচয় নিশ্চিত করা হবে।
এবিষয়ে মির্জাপুর রেলওয়ে স্টেশন মাস্টার কামরুল হাসান দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকাকে জানান, ভোর রাতে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেসের ছাদ থেকে পড়ে ওই যুবক মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.