হোম » সারাদেশ » জালাল উদ্দিন জুয়েলের শ্বশুর কবির খানের ইন্তেকালে এসএসপি নেতৃবৃন্দের গভীর শোক

জালাল উদ্দিন জুয়েলের শ্বশুর কবির খানের ইন্তেকালে এসএসপি নেতৃবৃন্দের গভীর শোক

স্টাফ রিপোর্টার

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)’র সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জুয়েলের শ্বশুর মোঃ কবির খান (৬৫) আজ শনিবার বিকেল ৫টা ২০ মিনিটে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের মাঝে বিরাজ করছে গভীর বেদনা।

মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)’র সভাপতি মো. গোলাম ফারুক মজনু এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু আবিদ। এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, মোঃ কবির খানের মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

তারা সকলের কাছে মরহুমের রুহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং পরিবারকে এই শোক সইবার শক্তি দান করেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!