প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ৩:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৩, ২০২৬, ৮:১৭ পি.এম
দিনাজপুরের হিলিতে চলতি বোরো মৌসুমে অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

হিলি(দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হিলিতে চলতি বোরো মৌসুমে অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৩ মে) বিকালে হিলি এলএসডি খাদ্য গুদাম চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী।
এসময় উপজেলার আলিহাট ইউনিয়নের মনশাপুর গ্রামের কৃষক এনামুল হক এর নিকট থেকে ৩ টন ধান ক্রয়ের মধ্য দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
হিলি খাদ্য গুদাম কর্মকর্তা সাজেদুর রহমান বলেন, চলতি মৌসুমে উপজেলায় ৩৬ টাকা কেজি দরে সাধারণ কৃষকদের নিকট থেকে ৫৩২ মেট্রিকটন ধান ও ৪৯ টাকা কেজি দরে সিদ্ধ চাল ও আতব চাল ৪৮ টাকা দরে মিলারদের নিকট থেকে ৩৩২ মেট্রিকটন ক্রয় করা হবে।
এতে উপস্তিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মেজবাহুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতাউর রহমান, হিলি খাদ্য গুদাম কর্মকর্তা সাজেদুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক রেজা আহমেদ বিপুল, পৌর বিএনপির সহসভাপতি ফরিদ খানসহ অনেকে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.