
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের নাগরপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ২৩ মে রোজ শনিবার সকাল থেকে উপজেলার কাঠুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। দিনব্যাপী এ আয়োজনে ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিষয়ভিত্তিক কুইজ এবং কাবিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩৫ টাঙ্গাইল-৬ নাগরপুর লদুয়ারের মাননীয় সংসদ সদস্য জননেতা রবিউল আওয়াল লাভলু, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর মহিলা অনার্স কলেজ গভর্নিং বডির সভাপতি ও সংসার সদস্য এর সহধর্মীনি মনোয়ারা বেগম।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অশোক কুমার, উপজেলা বিএনপির সহ-সভাপতি আহম্মেদ আলী রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান ফারুক, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি প্রমুখ।
এছাড়া উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু