প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৬, ১২:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৩, ২০২৬, ৩:৩৭ পি.এম
কাউখালীতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কাপড় বিতরণ

বিশেষ প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পিরোজপুরের কাউখালী উপজেলার প্রতিটি ইউনিয়নের মেহনতী ও অসহায় মানুষের মাঝে কাপড় ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলার শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদ চত্বরে নিজ উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী হাজী মোঃ ওসমান গনি। এ সময় এই ইউনিয়নে প্রায় ১ হাজার পরিবারের মাঝে কাপড় ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সফিউল আযম দুলাল, সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান মামুন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সিরাজুল ইসলাম উজ্জ্বল , উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শোয়াইব সিদ্দিকী, শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, শিয়ালকাঠী ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান মিন্টু, সাধারণ সম্পাদক আলম সিপাহীসহ স্থানীয় নেতৃবৃন্দ সুবিধা সুবিধাভোগী শত শত মানুষ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ সময় হাজী মোঃ ওসমান গনি বলেন, ঈদ মানে শুধু আনন্দ উদযাপন নয়, ঈদ মানে একে অপরের পাশে দাঁড়ানো এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো। আমাদের সমাজে অনেক পরিবার আছে, যারা আর্থিক সংকটের কারণে ঈদের আনন্দ ঠিকভাবে উপভোগ করতে পারে না। তাদের কথা চিন্তা করেই আমার এই ক্ষুদ্র উদ্যোগ। আমি বিশ্বাস করি, সমাজের প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তি যদি নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাহলে কোনো পরিবারই ঈদের আনন্দ থেকে বঞ্চিত হবে না। মানুষের মুখে হাসি ফোটাতে পারাটাই সবচেয়ে বড় প্রাপ্তি। আমি ভবিষ্যতেও অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখব, ইনশাআল্লাহ।”
স্থানীয়রা জানান, সমাজের বিত্তবানরা এভাবে এগিয়ে এলে অসহায় মানুষের মুখে হাসি ফুটবে এবং ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে ছড়িয়ে পড়বে। উপকারভোগীরাও এমন মানবিক উদ্যোগের জন্য হাজী মোঃ ওসমান গনির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপজেলা বিএনপির বিএনপি'র সাংগঠনিক সম্পাদক লিয়াকাত হোসেন তালুকদার জানান আজকের মতো আগামী দিন থেকে উপজেলার অন্য ৪টি ইউনিয়নে অসহায় মানুষের মাঝে ৫হাজার শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.