হোম » সারাদেশ » ধুনট কালেরপাড়া ইউনিয়নে ২০১৩ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

ধুনট কালেরপাড়া ইউনিয়নে ২০১৩ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

‎ এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারের বিনামূল্যে খাদ্য সহায়তা কর্মসূচি (ভিজিএফ)-এর আওতায় বগুড়ার ধুনট উপজেলার ২নং কালেরপাড়া ইউনিয়নে ২ হাজার ১৩টি অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। ঈদকে সামনে রেখে এ সহায়তা পেয়ে উপকারভোগীদের মাঝে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

‎শনিবার (২৩ মে ২০২৬) সকালে কালেরপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন শিপন। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাসুদ রানা।

‎আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য মোস্তফা আলী, আব্দুর রশিদ, রাকিবুল হাসান ও পলাশ মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন কালেরপাড়া ইউনিয়ন বিএনপির নেতা রাকিবুল হাসান কাজল, সাদ্দাম হোসেন বাবু ও মোখলেসুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

‎সুশৃঙ্খল পরিবেশে ও স্বচ্ছতার মাধ্যমে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়। উপকারভোগীরা জানান, ঈদের আগে সরকারের এ সহায়তা তাদের পরিবারের জন্য অনেক উপকারে এসেছে। তারা সরকারের এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।

‎এ বিষয়ে চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন শিপন বলেন, “সরকারের নির্দেশনা অনুযায়ী প্রকৃত উপকারভোগীদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

‎স্থানীয়দের মতে, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে সরকারের এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে এবং ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে সহায়তা করছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!