মোঃ বিপ্লব হাসান চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধ
চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডায়রিয়া রোগীকে মেয়াদ উত্তীর্ণ খাবার প্রদান। গোপন সংবাদের ভিত্তিতে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়ার রোগীকে মেয়াদোত্তীর্ণ খাবার প্রদানের অভিযোগ উঠেছে।
এঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রোগীরা। অবস্থা বেগতিক দেখে কয়েক রোগীর কাছ থেকে খাবার ফেরতও নেওয়া হয়েছে। জানা গেছে, বুধবার দুপুরে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন| খেসবা গ্রামের মোস্তফার ছেলে মোবারক আলী। বৃহস্পতিবার সকালে নাস্তা হিসাবে তাকে মিম বিস্কুট এ্যান্ড ফ্যাক্টরির পাউরুটির প্যাকেট দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। তিনি প্যাকেটে মেয়াদোত্তীর্ণের তারিখ দেখেন ১০মে লেখা। ওই পাউরুটির মেয়াদ ১১দিন আগেই শেষ হয়ে গেছে। তিনি পাউরুটি না খেয়ে রেখে দেন। তবে অন্য রোগীরা ওই মেয়াদোত্তীর্ণ রুটিই খেয়েছে। হাসপাতালের চিকিৎসক ডা. ফারহানা নবী বলেন,একজন রোগী বিষয়টি রোগী বিষয়টি আমাকে অবহিত করলে খাবার সরবারাহকারি প্রতিষ্ঠানকে সতর্ক করেছি। সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দীন বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। নতুন কয়েকজন ডাক্তার নিয়োগ হয়েছে ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নাচোলে।
এলাকাবাসীর তথ্য মতে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তাদের পৈত্রিক সম্পত্তি মনে করে রিপ্রেজেন্টেডদের সাথে কথাবার্তা সার্বক্ষণিক রোগী না দেখে রোগীর প্রতি অসম্মান। এলাকার সুশীল সমাজ এতে অসন্তোষ প্রকাশ করেছেন। একজন সম্মানী ব্যক্তি মেডিকেলে গেলে চেম্বার থেকে অপমান করে বের করে দেয় এই ডাক্তারদের খুঁটির জোর কোথায়? অভিযোগ উঠেছে ডাক্তার শাকিল ও ডাক্তার মামুনের প্রতি।