প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ১১:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২২, ২০২৬, ৫:৪৮ পি.এম
রুহিয়া উপজেলায় গ্রামীন হস্ত ও কুটির শিল্প পণ্য মেলার উদ্বোধন

ফারুক হোসেন রুহিয়া
ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় গ্রামীণ হস্ত ও কুটির শিল্প পন্য মেলা উদ্বোধন করা হয়েছে। ২১শে মে বৃহস্পতিবার বিকেল রুহিয়া উপজেলা রামনাথ বাজার এলাকায় প্রগতি সংঘ মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মাসব্যাপী এই মেলার উদ্বোধন করা হয়েছে।
গ্রামীন ঐতিহ্যকে ধারণ ও বিলুপ্তির পথ থেকে রক্ষার জন্য এই মেলার বিশেষ আয়োজন। শিশুদের বিনোদনের জন্য রয়েছে বিভিন্ন ধরনের খেলার সামগ্রী সন্ধ্যাকালীন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহিলা দর্শনার্থীদের জন্য রয়েছে আকর্ষণীয় সুপার মার্কেটসহ বিভিন্ন রকম স্টল। আয়োজকরা মনে করছে উদ্বোধনের পরেই ঈদের জমজমাট হবে রুহিয়া কুটির হস্তশিল্প পণ্য মেলা।
এ সময়ে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক আনসারুল হক, ঠাকুরগাঁও যুবদলের সাবেক সভাপতি আবুনুর চৌধুরী, সেনুয়া ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান, রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদিউজ্জামান,রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম বাদল, থানা বিএনপির সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আপেল মাহমুদসহ রুহিয়া থানা প্রেসক্লাবের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.