প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১২:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২১, ২০২৬, ৫:৫৮ পি.এম
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

পলাশ মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলায় বাঞ্ছারামপুর উপজেলার বৃহস্পতিবার সকাল ১০.৩০ ঘটিকায় বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর থানাধীন ৬নং ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ফতেহপুর-শরীফপুর এলাকা থেকে একটি মাইক্রোবাস তল্লাশি করে ১১ (এগারো) কেজি ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা উদ্ধার; ৩জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা:
১।সঞ্জয় দাস (২০),,পিতা- সেতু দাস,মাতা- কালন দাস,সাং- বেজুরা ৪নং ওয়ার্ড,থানা- মাদবপুর,জেলা- হবিগঞ্জ।
২। সেন্টু সরকার (২৯),পিতা- মধু সরকার,মাতা- সুন্দরী রানী সরকার,,সাং-দক্ষিন বেজুরা, ৪নং ওয়ার্ড,থানা- মাদবপুর,জেলা- হবিগঞ্জ।
৩। মানিক (২২),পিতা- হারুন মিয়া,মাতা-ময়না বেগম,সাং- খিলমাঐ, ৮নং ওয়ার্ড,থানা- বাহুবল,জেলা- হবিগঞ্জ
উক্ত মাদক কারবারীদের বিরুদ্ধে বাঞ্ছারামপুর মডেল থানায় ০১(এক) টি মাদক মামলা রুজু হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.