
মোঃ হাসান আলী, বালিয়াডাঙ্গী প্রতিনিধি
অভিযান-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ সূচনা করেন ডা. আব্দুস সালাম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার ও ক্রয় কমিটির সভাপতি অন্জন কুমার দাস। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম বাস্তবায়ন করছে। এই কর্মসূচির মাধ্যমে কৃষকরা সরাসরি সরকারি খাদ্য গুদামে ধান বিক্রির সুযোগ পাচ্ছেন, ফলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং কৃষকরা লাভবান হবেন।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, কৃষক ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সরকারের খাদ্য সংগ্রহ কার্যক্রমকে কৃষিবান্ধব উদ্যোগ হিসেবে উল্লেখ করেন এবং সফল বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন