প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ৭:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২১, ২০২৬, ৫:৫২ পি.এম
ধুনটের মথুরাপুর ইউনিয়নে ২ হাজার ৭৬৪ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

এম,এ রাশেদ,বগুড়া প্রতিনিধি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারের বিনামূল্যে খাদ্য সহায়তা কর্মসূচি (ভিজিএফ)-এর আওতায় বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নে ২ হাজার ৭৬৪টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার মথুরাপুর ইউনিয়নে এ চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের। এসময় উপস্থিত ছিলেন উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা গোলাম সরোয়ার এবং মথুরাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য আজহার আলী, সাইদুর রহমান, আমিরুল ইসলাম, মাসুদ রানা, ইয়াকুব আলী, আব্দুল ওয়াহাব ও আশরাফ আলী। সংরক্ষিত নারী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমিনা খাতুন, হাসিনা বেগম ও নাসরিন আক্তার। আরও উপস্থিত ছিলেন হিসাব সহকারী সঞ্চয় কুমার, আইসিটি উদ্যোক্তা রাকিবুল হাসান ও কাজল খাতুন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মথুরাপুর ইউনিয়ন বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সহযোগিতায় সুষ্ঠুভাবে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। উপকারভোগীরা জানান, ঈদের আগে এ সহায়তা তাদের পরিবারের জন্য অনেক উপকারে এসেছে। সরকারের এমন মানবিক উদ্যোগে তারা সন্তোষ প্রকাশ করেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.