
সান্টু ইসলাম
নাটোরের নলডাঙ্গা উপজেলার ৩ নং খাজুরা ইউনিয়ন পরিষদের ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেন এই বাজেট ঘোষণা করেন।বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট আয় ধরা হয়েছে ৬৪ লক্ষ ৬৫ হাজার ৫০০ টাকা এবং মোট ব্যয় ধরা হয়েছে ৬৪ লাখ ২০ হাজার ৬০০ টাকা। এছাড়া বাজেটে মোট উদ্বৃত্ত ধরা হয়েছে ৪৪ হাজার ৯০০ টাকা।
ইউনিয়ন প্রশাসক মো: সাইফুল ইসলামের সঞ্চালনায় সাভাটি অনুষ্টিত হয়। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়ক মো: হযরত আলী সরকার। সকল ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দ।