
আবুল হাশেম
চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদের নির্দেশনায় এসএসি ও সমমান পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য পরিচালিত মাসব্যাপী সহায়তা কেন্দ্রের কার্যক্রম আজ শেষ হয়েছে। বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস.এম. সালাউদ্দিন আহমেদ শামীম সরকারের উদ্যোগে এ সহায়তা কেন্দ্র চালু করা হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিল শাহ্দৌলা সরকারি কলেজ ছাত্রদল।
প্রথম পরীক্ষা থেকে শেষ পরীক্ষা পর্যন্ত প্রতিদিন পরিচালিত এ কেন্দ্রে পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিভিন্ন সেবা দেওয়া হয়। এর মধ্যে ছিল জরুরি বাইক সার্ভিস, প্রয়োজনীয় শিক্ষা উপকরণ, বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন সরবরাহ।
আয়োজকরা জানান, পরীক্ষার সময় শিক্ষার্থীদের ভোগান্তি কমিয়ে কিছুটা স্বস্তি দেওয়াই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকরা এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২