প্রিন্ট এর তারিখঃ জুলাই ২০, ২০২৬, ৩:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২০, ২০২৬, ২:২৩ পি.এম
শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন রেহেনা পারভিন রিয়া

মোঃ এখলাস শেখ, মোরেলগঞ্জ প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ১২৩ নং মোরেলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেহেনা পারভিন রিয়া শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন। তাঁর এই অর্জনে বিদ্যালয়, সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের পরিবেশ বিরাজ করছে।
জানা গেছে, শিক্ষা কার্যক্রমে দক্ষ নেতৃত্ব, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং সহশিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাঁকে এ সম্মাননায় ভূষিত করা হয়। দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
রেহেনা পারভিন রিয়ার এ সাফল্যে স্থানীয় শিক্ষাঙ্গনের বিশিষ্টজনরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তারা বলেন, তাঁর নেতৃত্বে বিদ্যালয়টি শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ বিষয় রেহেনা পারভিন রিয়া বলেন, “এই অর্জন শুধু আমার একার নয়, এটি আমার বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও শিক্ষার মান উন্নয়নে আমি আন্তরিকভাবে কাজ করে যেতে চাই।”
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.