প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ২:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৯, ২০২৬, ৫:৫৬ পি.এম
অসহায় প্রতিবন্ধী সাহেরা বেগমকে হুইল চেয়ার প্রদান করলেন সাবেক এমপি লালু

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুর উপজেলা উপজেলার আড়িয়া ইউনিয়নের মানিক দিপা পল্লীপাড়া গ্রামের অসহায় ও প্রতিবন্ধী বৃদ্ধা সাহেরা বেগমকে বিনামূল্যে একটি হুইল চেয়ার প্রদান করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক সংসদ সদস্য মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।
মঙ্গলবার (১৯ মে ২০২৬) হুইল চেয়ার প্রদানকালে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বজলুর রহমান নিলু, উপজেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম শফিক, এমরান হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান অটল, বিএনপি নেতা শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, যুবদল নেতা মিল্টন হোসাইন, শহিদুল ইসলাম খোকন, আড়িয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আজিজুল হক, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজুল ইসলাম সবুজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, সাহেরা বেগম আড়িয়া ইউনিয়নের মানিক দিপা পল্লীপাড়া গ্রামের দানেজ উদ্দিন মোল্লার মেয়ে। এর আগে মাঝিড়া স্ট্যান্ড এলাকায় চেইন মাষ্টারের সহকারী এক প্রতিবন্ধী বৃদ্ধকে নতুন পোশাক ও আর্থিক সহায়তা প্রদান করেন সাবেক এমপি লালু।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.