প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ১২:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৮, ২০২৬, ৭:৩৬ পি.এম
নাচোলে ব্যস্ত সময় পার করলেন বিভাগীয় কমিশনার

মোঃ আরিফুল ইসলাম, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন কাজের মধ্যে দিয়ে ব্যস্ত সময় পার করলেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড.আ.ন.ম. বজলুর রশীদ।
নাচোল উপজেলা প্রশাসন ও বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমীর আয়োজনে সোমবার (১৮ মে) বেলা ১টার দিকে নাচোল উপজেলার ইলামিত্র সংগ্রহশালা পরিদর্শন করেন এবং সংগ্রহশালা চত্বরে বৃক্ষ রোপন করেন। বেলা ২টার দিকে ডাকবাংলোত মধ্যাহ্ন বিরতির পর ৩টার দিকে উপজেলা ভূমি অফিস পরিদর্শন ও সেবা প্রত্যাশীদের সাথে গণশুনানি শেষে বেলা ৪টার দিকে উপজেলা মিনি কনফারেন্স রুমে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বিভাগীয় কমিশনার ড.আ.ন.ম. বজলুর রশীদ। পরে উপজেলা পরিষদ হল রুমে রবীন্দ্র নজরুল জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমী পরিচালক হরেন্দ্র নাথ শিং এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড.আ.ন.ম. বজলুর রশীদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিপিএম (বার), পিএইচডি, উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান, পিএসসি, কর্ণেল, জিএস, ডিজিএফআই লেঃ কর্ণেল মোঃ শাহরিয়ার খান ও চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মোঃ মুসা জঙ্গি।
এছাড়াও নাচোল উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া, থানার অফিসার ইনচার্জ সুকোমল দেবনাথ, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মুক্ত আলোচনা সভায় মাদক, বাল্যবিবাহ, ধর্ষণ, খুন, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, অপহরণ, সন্ত্রাস ও নাশকতা, ডাকাতি, চোরাকারবারি, ছিনতাই, রাস্তা ঘাট, সাস্থ্য সেবা, সরকারি জমিজমা সংক্রান্ত, পানি সরবরাহ, সার সংকট, গাড়ীঘোড়া, রাস্তায় এক্সিডেন্ট ও যানজোট নিরাসন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন অতিথি বৃন্দরা।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.