প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ৩:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৮, ২০২৬, ৪:৪১ পি.এম
মোল্লাহাটে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) সংবাদদাতা
বাগেরহাটের মোল্লাহাটে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।১৮ মে,সোমবার সকাল ১১.০০ ঘটিকায় মোল্লাহাট উপজেলা গাড়ফা সরকারী খাদ্য গুদামে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিজ সুমনা আইরিন।উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মিজ সুমনা আইরিন বলেন, সারাদেশে ইরি-বোরো ধান ও চাল সংগ্রহ এবং সফলভাবে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে, যা মোল্লাহাট উপজেলাতেও শান্তিপূণভাবে সম্পন্ন হবে। তিনি আরও জানান, সরকার এবছর সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করবে। এজন্য বিক্রেতা কৃষকরা খাদ্য বিভাগের ঘোষিত নির্ধারিত তারিখের মধ্যে অনলাইন অ্যাপস অথবা সরাসরি আবেদন করতে পারবেন।অপরদিকে, খাদ্য বিভাগের তালিকাভুক্ত মিলারদের কাছ থেকে সরকার ঘোষিত নির্ধারিত মূল্যে চাল ক্রয় করার ব্যবস্থা নেওয়া হয়েছে।উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার শফিকুর রহমান বলেন, ইউএনও মহোদয়ের নির্দেশক্রমে সংগ্রহকালীন সময়ে কোনো সিন্ডিকেট যেন কর্তৃত্ব করতে না পারে এবং কৃষক ও শ্রমিকরা যেন জিম্মি না থাকে সে বিষয়ে খাদ্য অধিদপ্তর সজাগ দৃষ্টি রাখবে। তিনি সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, অভিযোগ পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন,উপজেলা খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম হোসেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.