প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৫:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৬, ২০২৬, ৫:৫২ পি.এম
গোপালপুর ক্যাম ফোর্ড শিক্ষা পরিবার এর বৃত্তি প্রাপ্ত শির্থীদের মাঝে ক্রেষ্ট, নগদ অর্থ এবং সনদ প্রদান

মোঃ মোশারফ হোসেন, গোপালপুর (টাংগাইল।)প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুরে ১৬ই মে শনিবার সকাল ১০.৩০ মিনিটে স্বাধীনতা কমপ্লেক্স ভবনের তৃতীয় তলা হল রুমে, ক্যামফোর্ড স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠাতা গাজীপুর, অধ্যক্ষ মো.মোস্তফা কামালের সভাপতিত্বে কোরান তেলোয়াতের মধ্য অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।ক্যাম ফোর্ড স্কুল এন্ড কলেজ গাজীপুর এর পরিচালনায় ক্যাম ফোর্ড শিক্ষা পরিবার গোপালপুর এবং ভূঞাপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্লে শ্রেনী থেকে নবম শ্রেনী পর্যন্ত ক্যাম ফোর্ড বৃত্তি পরীক্ষার আয়োজন করে । বৃত্তি পরীক্ষায় প্রায় ১৬ শত শিক্ষার্থী অংশগ্রহণ করে।তার মধ্যে গোপালপুর উপজেলায় ১,০৫০ জন শিক্ষার্থীর মধ্যে সূতী ভি.এম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৫৫০ শিক্ষার্থী ভূঞাপুর সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করে।
২০১৫ সাল থেকে ক্যাম ফোর্ড স্কুল এন্ড কলেজ শিক্ষা কর্যক্রম শুরু হয়।২০২৩ সালে ক্যাম ফোর্ড শিক্ষা পরিবারের পরিচালক মোস্তফা কামাল সাহেব টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার আওতাধীন তার নিজ গ্রাম কাহেতা গ্রামের কাহেতা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রথম বৃত্তি পরীক্ষা শুরু করেন। দুই বছরের ব্যবধানেই এতে শিক্ষার্থীর সংখ্যা আশানুরুপ বাড়তে থাকে।এর পরিধি পার্শ্ববর্তী উপজেলা ভূঞাপুরেও বিস্তৃতি লাভ করে। এর ফলশ্রুতিতে গোপালপুর এবং ভূঞাপুর দুই উপজেলার দুই টি কেন্দ্রে এক এবং অভিন্ন প্রশ্ন পত্রে ১৫ নভেম্বর /২০২৫ শনিবার সকাল ১০ টায় পরীক্ষা শুরু হয় এবং ১২ টায় শেষ হয়। উপস্হিত শিক্ষার্থীদের মধ্য থেকে ১০% ট্যালেন্টপুলে এবং ১০% সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হয়। ৩৫০ জন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট,নগদ অর্থ এবং সার্টিফিকেট প্রদান করা হয়। সম্মিলিত মেধা তালিকায় প্রথম এবং দ্বিতীয় স্হান অধিকারী কে কম্পিউটার প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর ভূয়াপুর আসনের মাননীয় সাংসদ সাবেক শিক্ষা উপমন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালাম পিন্টু।
প্রধান আলোচক অধ্যাপক ডা.মো.রফিকুল ইসলাম, উদ্বোধক, উপজেলা নির্বাহী অফিসার গোপালপুর, মো.জিল্লুর রহমান বদলী জনিত কারনে অনুপস্থিত থাকায় তার স্হলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, গোপালপুর মো.নজরুল ইসলাম।
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত ভিপি, সহ সভাপতি , আবু ইশা মুনিম,আলহাজ্ব ছানোয়ার হোসেন, গোপালপুর আলিয়া মাদ্রাসা সভাপতি মো. রাহীম তালুকদার মারুফ, যুব দল আহবায়ক মো.সাইফুল ইসলাম তালুকদার লেলিন শহর বিএনপির সভাপতি মো.খালিদ হাসান উথান, উপজেলা বিএনপি স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মনসুর রহমান , পৌর যুবদলের আহবায়ক আলমগীর হোসেন ভেন্ডার প্রমূখ।আরো উপস্হিত ছিলেন গোপালপুর প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মো.শাহানুর আহমেদ সোহাগ সহ ভিবিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিকস মিডিয়ার কর্মীবৃন্দ।
প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো.মোস্তফা কামাল বলেন শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার লক্ষ্যে এই বৃত্তি প্রদানের আয়োজন । প্রধান অতিথি, এডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেন,ক্যামফোড শিক্ষা পরিবারের বৃত্তি নিঃসন্দেহে একটি ভাল উদ্যোগ। শিক্ষার্থীদের নীতি এবং নৈতিকতা সম্পন্ন করে গড়ে তুলতে হবে। মাদক বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করিতে হবে, মাদকের বিষয়ে কোন ছাড় দেওয়া হবে না।প্রধান আলোচক, অধ্যাপক ডা.রফিকুল ইসলাম বলেন,এই বৃত্তি প্রদান অনুস্ঠান প্রশংসার দাবীদার। এই প্রতিষ্ঠানে উত্তোতর সমৃদ্ধি কামনা করেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.