প্রিন্ট এর তারিখঃ জুলাই ২০, ২০২৬, ১২:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৬, ২০২৬, ৪:৪৩ পি.এম
বগুড়ায় র্যাব-১২ এর অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মতিন ফকির গ্রেপ্তার

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ জানতে পারে যে, বগুড়া শহরের সুত্রাপুর এলাকার ঘোড়াপট্টি রোডে এক ব্যক্তি নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব-১২ অধিনায়কের দিকনির্দেশনায় গত শুক্রবার (১৫ মে ২০২৬) রাতে সিপিএসসি বগুড়া, র্যাব-১২ এর একটি আভিযানিক দল উক্ত এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ মতিন ফকির (২৬), পিতা-মৃত রশিদ ফকির, সাং-অঘোরা মালঞ্চা, থানা-কাহালু, জেলা-বগুড়া-কে ৩০ পিস নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
অভিযানকালে জব্দকৃত আলামতসহ আটককৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানা-এ হস্তান্তর করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.