হোম » সারাদেশ » টঙ্গীতে ইলেক্ট্রনিক্স দোকানে দুর্ধর্ষ চুরি, থানায় অভিযোগ 

টঙ্গীতে ইলেক্ট্রনিক্স দোকানে দুর্ধর্ষ চুরি, থানায় অভিযোগ 

টঙ্গী প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে একটি ইলেক্ট্রনিক্স আইপিএস দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আজ মঙ্গলবার টঙ্গী পূর্ব থানায় অভিযোগ করছেন ভুক্তভোগী দোকানী। অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত মধ্য রাতে (তাং- ১১.৫.২৬) মহানগরের ৫৭ নং ওয়ার্ডস্থ (তুরাগ নদীর পাড়) দক্ষিণ আরিচপুর এলাকায় মুকুল ইলেক্ট্রনিক্স (আইপিএস) সার্ভিসিং সেন্টারে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় অভিযোগ করেছেন উক্তি সেন্টারের মালিক মুকুল সরদার। এতে আরও উল্লেখ করা হয়, তালা ভেঙ্গে সার্ভিসিং সেন্টারের ভিতরে থাকা হেম্পো ব্যাটারিসহ প্রয়োজনীয় অনেক যন্ত্রপাতি চুরি করে নিয়ে পালিয়ে যায়। যাহার মূল্য হেম্পো ব্যাটারির ৩০ হাজার ও অন্যান্য যন্ত্রপাতির ৫৫ হাজার টাকা ক্ষতি হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!